শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভজেন্দ্রপুর মাদরাসার শিক্ষকের বিরুদ্ধে বালককে বলাৎকারের অভিযোগ, পুলিশের কাছে সোপর্দ দৌলতপুরে  অবৈধ ড্রেজার বিরোধী অভিযান: ১ লাখ টাকা জরিমানা, পাইপ বিচ্ছিন্ন রুহিয়ায় ৯০ বোতল উইনসেরেক্স সিরাপসহ ২ জন গ্রেপ্তার অভয়নগরে ১৪৪ ধারা জারির পরও বিরোধীয় জমি দখলের চেষ্টা, সংঘর্ষের শঙ্কা মা-বোনকে গালিগালাজের প্রতিবাদে মারপিট, অভিযোগ করায় দোকান ভাঙচুর  রামগড়ে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন, বসতঘর পুড়ে ছাই স্কুলের শিক্ষার্থীদের নেশাজাতীয় দ্রব্য থেকে দূরে রাখতে মায়েদের ভূমিকা অপরিসীম-নারী সমাবেশে ইউএনও তাহমিদুল ইসলাম দেশব্যাপী আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে চাটমোহরে বিএনপির বিক্ষোভ মিছিল

সিরাজগন্জ সিডিপির উদ্যোগে ১১০০ অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ৫ মে, ২০২০, ২:৪২ অপরাহ্ন

কে,এম আল আমিন :

“ভালো প্রতিবেশী ভালোবাসা” এই শ্লোগানকে সামনে নিয়ে সিরাজগন্জের রায়গন্জ উপজেলায় বেসরকারী আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা গুড নেইবারস্ বাংলাদেশ সিরাজগন্জ সিডিপির উদ্যোগে ১১০০ অসহায়, হতদরিদ্র ও কর্মহীণ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ৫ মে মঙ্গলবার সকাল ১০ টায় সিরাজগন্জ সিডিপির ঘুড়কা কার্যালয়ে চাল,ডাল,তেল,লবণ,সাবান সহ অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

দেশব্যাপী করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করেছে। তাই আমাদের আরো সচেতন হওয়া প্রয়োজন। সামাজিক দুরত্ব বজায় রেখে জন সচেতনতা ও প্রতিরোধে আমাদের কাজ করতে হবে। জরুরী প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হবেন না। মুখে মাস্ক ব্যবহার সহ সব সময় পরিস্কার পরিচ্ছন্ন থাকুন। দেশের এই ক্লান্তি লগ্নে করোনা ভাইরাসের এই দুর্যোগ মুহুর্তে কিভাবে নিজেকে,পরিবারকে,সমাজ ও দেশকে,সর্বোপরি বিশ্বকে কিভাবে রক্ষা করা যায় এ বিষয়ে বক্তারা উপস্থিত সকলকে অবগত করেন।

করোনায় কর্মহীণ,অভাবগ্রস্থ ও অসহায় পরিবারের সদস্যরা সামাজিক দুরত্ব বজায় রেখে এ সব ত্রাণ সহায়তা গ্রহন করেন। ত্রাণ বিতরণ কার্যক্রম চলাকালে উপস্থিত ছিলেন,ঘুড়কা ইউপি সদস্য,জিআর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক,সিরাজগন্জ সিডিপির ম্যানেজার,এডমিন অফিসার, আইজি অফিসার সহ গুড নেইবারস্ এর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর