জামালপুরের মেলান্দহের দুরমুঠ বৈশাখী মেলায়,মুক্তিযোদ্ধাদের কল্যানে বিচিত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ২-মে উদ্বোধন করেন ১-নং দুরমুঠ ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ খালেকুজ্জামান জুবেরি। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন বেলাল মেম্বার , আ: আজিজ,মানিক উদ্দিন, শাহজাহান সিরাজ(বিল্লাল),এসে এম ফরিদ শেখ নুরুল ইসলাম কমল,শাহিনুল হক (সুইট) সহ আরো অনেকে। উক্ত বিচিত্রা অনুষ্ঠানে বাংলাদেশ চলচিত্রের সুনাম ধন্য চিত্র নায়িকা অপু বিশ্বাস, বাংলাদেশ টেলিভিশন ও চলচিত্রের সুনাম ধন্য কৌতুক অভিনেতা কাজল , বাংলাদেশ চলচিত্রের নবাগত নায়কা স্বাণা ,মডেল তারকা সোহানা শ্রবন্তি , শাবান সহ সিংগার বৃন্দ। অনুষ্ঠান শেষে দুরমুঠ ইউনিয়নের বীরমুক্তিযোদ্ধাদের সম্মন্ননা ক্রেষ্ট হাতে তুলেদেন চিত্র নায়িকা-অপু বিশ্বাস, সাবেক জামালপুর জেলা কমান্ডার হারুন অর রশিদ,বীরমুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, বীরমুক্তিযোদ্ধা সাবেক ইউনিয়ন কমান্ডার আ: খালেক , বীরমুক্তিযোদ্ধা মোঃ রইছ উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা শামসুজ্জামান, বীরমুক্তিযোদ্ধা দুলাল উদ্দিন তালুকদার সহ দুরমুঠ ইউনিয়নের বীরমুক্তিযোদ্ধা বৃন্দ।উক্ত বিচিত্রা অনুষ্ঠানে দর্শকের উপচেপড়া ভিড় ।এক নজর দু’ চোখে চিত্র নায়িকা অপু বিশ্বাসকে দেখার জন্য এক নজর উপচেপড়া ভিড়।