রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

উল্লাপাড়ায় ৬ জামায়াত-শিবির নেতা গ্রেফতার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

কে,এম আল আমিন :

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহ:বার গভীর রাতে সিরাজগঞ্জের উল্লাপাড়া থানা পুলিশ ককটেল, জেহাদি বই সহ জামায়াত, শিবিরের ৬ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। উল্লাপাড়া পৌরসভার ঝিকিড়া মহল্লার তুশি তারেক ছাত্রাবাস থেকে তাদেরকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতরা হলেন, উল্লাপাড়ার ধামাইলকান্দি গ্রামের মৃত রইচ উদ্দিনের ছেলে মাসুম হাসান (২৫), ঘাটিনা গ্রামের আব্দুল লতিফের ছেলে মনিরুল ইসলাম (২০), বাঁখুয়া গ্রামের হোসেন আলীর ছেলে আতাউর রহমান (২৪), গয়হাট্টা গ্রামের আলতাফ হোসেনের ছেলে হাসান আলী (২৮), সিরাজগঞ্জ সদর উপজেলার দিয়ার ধানগড়া গ্রামের ছোবাহান শেখের ছেলে রায়হান শেখ এবং উল্লাপাড়ার বজ্রাপুর গ্রামের সরোয়ার হোসেনের ছেলে জামায়াত নেতা মনিরুল ইসলাম (৪০)।

 

উল্লাপাড়া মডেল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক হাবিবুর রহমান জানান, গ্রেফতারকৃত জামায়াত, ছাত্র শিবির নেতাদের নিকট থেকে ৭টি তাজা ককটেল, ২টি জিহাদি বই, ৪টি ব্যক্তিগত প্রতিবেদন বই ও ইসলামী ছাত্র শিবিরের ১টি সংবিধান বই জব্দ করা হয়েছে। থানা সুত্রে আরও জানা যায় , ঈদুল আযহাকে সামনে রেখে এসব জামায়াত, শিবির নেতারা উল্লাপাড়ায় নাশকতা সৃষ্টির পরিকল্পনা করেছিল। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তাদেরকে গ্রেফতার করে। বর্তমানে এদেরকে উল্লাপাড়া থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে একটি মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর