রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

তাড়াশে স্বামী – স্ত্রী ও মেয়ের গলা কাটা লাশ উদ্ধার

ফরহাদ হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ
আপডেট সময়: রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন

সিরাজগঞ্জের তাড়াশ পৌর শহরের বারোয়ারী বটতলা এলাকার একটি ফ্ল্যাটে ঢুকে স্বামী-স্ত্রী ও তাদের ১৫ বছরের মেয়েকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্বজনদের ধারণা, রোববার রাত থেকে সোমবার দিনের কোনো একসময়ে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

নিহতরা হলেন, তাড়াশ পৌর এলাকার কালিচরণ সরকারের ছোট ছেলে বিকাশ সরকার (৪৫), তার স্ত্রী স্বর্ণা রানী সরকার (৪০) ও মেয়ে তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী পারমিতা সরকার তুষি (১৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, হত্যাকারীরা পরিকল্পিতভাবে গোপনে তাদেরকে হত্যা করে ফ্লাটে তালা লাগিয়ে দিয়ে যায়। স্বজনরা দুদিন যাবত তাদের খোঁজ না পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ সোমবার দিবাগত রাত ৩টার দিকে তালা ভেঙ্গে মেঝেতে ও বিছানায় তাদের লাশ দেখতে পায়।

তাড়াশ থানার ওসি (তদন্ত) মো: নূরে আলম বলেন, নিহতের স্বজনরা জানিয়েছে যে তাদেরকে গত দু’দিন ধরে না পেয়ে স্বজনরা মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে। কিন্তু তাতেও ব্যর্থ হয়। পরে বাসায় গিয়ে বাইরে থেকে তালা ঝোলানো দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ তালা ভেঙ্গে ঘরে ঢুকে দেখতে পায়, নিহত তিনজনকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হবে। তবে তাদের কেন হত্যা করা হয়েছে তা এখনও জানা যায়নি। এ বিষয়ে তাড়াশ থানায় মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর