শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অভয়নগরে ‎পাহারাদারদের সামনে অস্ত্র প্রদর্শন: গুফরান বাহিনীর তিন সন্ত্রাসী জনতার হাতে আটক সলঙ্গায় সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানা দুই দিনের সরকারি সফরে কক্সবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চাটমোহরে পুলিশের সফল অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক আটোয়ারীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থের চেক বিতরণ নাগরপুরে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত 

ঈশ্বরদীতে বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪, ৩:১৭ অপরাহ্ণ

পাবনার ঈশ্বরদীতে যাত্রীবাহী বাস-মাইক্রোবাস সংঘর্ষে ঈশ্বরদী ইপিজেডের একটি পোশাক কারখানার দুই কর্মকর্তা নিহত হয়েছেন। আজ শনিবার (২০জানুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়কের কোলেরকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার মুলাডুলি ইউনিয়নের শেখপাড়া গ্রামের আব্দুর রউফের ছেলে নাসিম হোসেন (৪৫),। পাবনা পৌর শহরের রাধানগর এলাকার সুব্রত কুন্ডুর ছেলে অমিত কুমার কুন্ডু (৪০),। উভয় ঈশ্বরদী ইপিজেডের রেঁনেসা লিমিটেডের কর্মকর্তা ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রীবাহী এস,এন পরিবহনের বাসটি কুষ্টিয়া থেকে দাশুড়িয়ার দিকে যাচ্ছিল। অপরদিক থেকে মাইক্রোবাসটি দাশুড়িয়া হয়ে ইপিজেডে যাওয়ার পথে মুখোমুখি সংঘর্ষ ঘটে, এই ঘটনায় মাইক্রোবাস চালকসহ আরও দুইজন গুরুতর আহত হয়। ঈশ্বরদী ইপিজেডের বেপজার কাউন্সিলর ইন্সপেক্টর জানান, ইপিজেডের রেঁনেসা লিমিটেডের দুই কর্মকর্তা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ঈশ্বরদীর পাকশী হাইওয়ে থানার উপ-পুলিশ পরিদর্শক বেলাল হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘন কুয়াশার কারণে মুখোমুখি এ সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। ঘটনাস্থল থেকে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করেছে। ঈশ্বরদীর পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিষ কুমার স্যানাল জানান, বাস-মাইক্রোটি পুলিশ হেফাজতে নিয়েছে। বাসচালক ও সহকারী হেলপার পালিয়ে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর