বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

ফরিদপুর ডেমরায় “দুদক ফুড প্রোডাক্টস” এ বিপুল পরিমাণ নকল ঘি জব্দ ও জরিমানা

ফরিদপুর (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ২:৫১ অপরাহ্ন

পাবনা ফরিদপুরের ডেমরায় “দুদক ফুড প্রোডাক্টস” এ বিপুল পরিমানে নকল ঘি সহ সরঞ্জাম ধ্বংস ও জরিমানা করে ফরিদপুর উপজেলা প্রশাসন।

 

গত সোমবার (২৭ এপ্রিল) রাতে পাবনার ফরিদপুর উপজেলার ডেমরা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ফরিদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে ইমামা বনিন।

 

অভিযানে, এসময় ৯ ডোপ সয়াবিন তেল, ১ ড্রাম ভেজাল ঘি প্রায় ১ হাজার লিটার জব্দ করা হয়। সেই সাথে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়া রাজিব নামে একজনের দোকানে ১২ ড্রাম ভেজাল ননবেয়ার তেল এবং ৬ ডোপ জেলি জব্দ করে ধ্বংস করা হয়। যার আনুমানিক মূল্য ১৩ লাখ টাকা ।

 

জানাযায়, সাবেক পুঙ্গলি ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা সাজেদুল ইসলাম সুমন তালুকদারের প্রতিষ্ঠান এ ব্যবসা পরিচালনায় আসছেন তার সহযোগী মো: অলিউর রহমান নকল ঘি তৈরির ডালডা, সোয়াবিন তেল, ক্যামিকেল রং ব্যবহার করে দীর্ঘদিন ধরে এমন নকল ঘি তৈরি করা আসছে। এদিকে সুমন তালুকদার চেয়ারম্যানের ভাগ্নে মো: রাজিব হোসেন সহ পিতা: আবু সাইদ মেম্বারের গোডাউন ঘর থেকেও বিপুল পরিমাণে নকল দুধ তৈরি সকল মালামাল জব্দ করে জনসম্মুখে তা ধ্বংস করা হয়।

 

ফরিদপুর উপজেলা  নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে ইমামা বনিন জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ২ লক্ষ টাকা অর্থদণ্ড এবং নকল ঘি ও তৈরির সরঞ্জাম ধ্বংস করা হয় । জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর