মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

আটঘরিয়ায় ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা ১ হাজার লিটার ডিজেল জব্দ 

আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

পাবনা এনএসআই এর তথ্য ও উপস্থিতিতে  উচ্চ মূল্যে ডিজেল  বিক্রয়কারীর বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা ও ১০০০ (এক হাজার) লিটার ডিজেল জব্দ করা হয়।
আজ সোমবার (২৭এপ্রিল) জেলা প্রশাসক পাবনার নির্দেশক্রমে এবং জেলা এনএসআই,পাবনার তথ্য ও সার্বিক তত্ত্বাবধানে পাবনার আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব ফারজানা আক্তার কর্তৃক  উচ্চ মূল্যে ডিজেল  বিক্রির অপরাধে
পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত  বাজারের ব্যবসায়ী  রুহুল আমিনকে    *মোবাইল কোর্টের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা  ও  এক হাজার লিটার ডিজেল জব্দ  করা হয় ।
জব্দকৃত ডিজেল সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের মাঝে  বিক্রি করার সিদ্ধান্ত  হয়। এসময়  এনএসআই এর ২জন  ফিল্ড অফিসারসহ  ৬জন সদস্য  উপস্থিত ছিলেন।
এনএসআই এর যুগ্ম-পরিচালক জনাব তৌফিক ইকবালের নির্দেশে উপপরিচালক এ,বি,এম, লুৎফুল কবীরের তত্ত্বাবধানে অভিযান পরিচালিত হয়।
এনএসআই সদস্যরা  উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয়পূর্বক অভিযানে সহায়তা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর