মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

পাবনায় উচ্চ মূল্যে ডিজেল বিক্রয়ের অপরাধে ব্যবসায়ীকে ১লক্ষ টাকা জরিমানা, ৪৮০০লিটার ডিজেল জব্দ 

পাবনা প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

পাবনা এনএসআই এর তথ্য ও উপস্থিতিতে  উচ্চ মূল্যে ডিজেল  বিক্রয়কারীর বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে ০১লক্ষ টাকা জরিমানা ও ৪৮০০লিটার ডিজেল জব্দ করা হয়।
জেলা প্রশাসক পাবনার নির্দেশক্রমে এবং জেলা এনএসআই,পাবনার তথ্য ও সার্বিক তত্ত্বাবধানে পাবনার বেড়া  উপজেলা নির্বাহী অফিসার জনাব রোনাল্ড চাকমা  কর্তৃক  উচ্চ মূল্যে ডিজেল  বিক্রির অপরাধে পাবনার বেড়া  উপজেলার কাজিরহাট  বাজারের মিঠু এন্টারপ্রাইজের মালিক আঃ কুদ্দুসকে।
মোবাইল কোর্টের মাধ্যমে ৫০,০০০/- ( পঞ্চাশ হাজার টাকা) জরিমানা  ও  ৩৬০০লিটার ডিজেল জব্দ  এবং ও আঃ সালামকে ৫০,০০০/- ( পঞ্চাশ  হাজার) জরিমানা ও ১২০০লিটার ডিজেল জব্দ,   সর্বমোট ১,০০,০০০(এক লক্ষ ) টাকা  জরিমানা ও ৪৮০০ লিটার ডিজেল  করা হয়।
জব্দকৃত ডিজেল সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের মাঝে  বিক্রি করা হয়।* এসময়  এনএসআই এর ০২জন  ফিল্ড অফিসারসহ  ০৬জন সদস্য ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এনএসআই এর যুগ্ম-পরিচালক জনাব তৌফিক ইকবালের নির্দেশে উপপরিচালক এ,বি,এম, লুৎফুল কবীরের তত্ত্বাবধানে অভিযান পরিচালিত হয়।
এনএসআই সদস্যরা  উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয়পূর্বক অভিযানে সহায়তা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর