মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

ইক্ষু চুরিতে বাধা দেয়ায় মৌসুমী ক্রয়করণীক কতৃক সাংবাদিক লাঞ্চিত

মো. রায়হান আলী, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:০২ অপরাহ্ন

নাটোরের বাগাতিপাড়ায় ইক্ষু চুরির প্রতিবাদ করায় উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের লাঞ্চিত করেছে বাগাতিপাড়া (নওশেরা) ইক্ষু ক্রয় কেন্দ্রের মৌসুমী ক্রয়করণীক এ এস এম আল আফতাব খান সুইট। বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার আরাজীমাড়িয়াস্থ (নওশেরা) ইক্ষু কেন্দ্রে এ ঘটনা ঘটে। সে ওই এলাকার মৃত আশরাফুল আলম খানের ছেলে। সূত্রে জানা গেছে, ক্রয়করণীক সুইটের বাড়ি ওই ইক্ষু ক্রয়কেন্দ্র এলাকায় হওয়ায় প্রভাব খাটিয়ে দীর্ঘদিন চাষীদের ওজনে ফাকি দিয়ে ইক্ষু ক্রয় করতেন। সম্প্রতি বাগাতিপাড়া পৌরসভায় এ নিয়ে অভিযোগ দিয়েছেন নড়ইগাছা মহল্লার ইউনুস আলী নামের এক ইক্ষুচাষী। এ বিষয় নিয়ে সরেজমিনে তার সাথে কথা বলতে গেলে সাংবাদিকদের ওপরে চড়াও হয়ে গাড়িসহ অবোরুদ্ধ করে রাখেন তিনি। পরে পরিবার ও স্থানীয়রা তাদের উদ্ধার করে। এরপর তাদের পক্ষে বাগাতিপাড়া মডেল থানায় অভিযোগ দায়ের করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম রোজ। ভুক্তভোগী সাংবাদিক আরিফুল ইসলাম তপু ও খাদেমুল ইসলাম জানান, তথ্য সংগ্রহের জন্য ওই কেন্দ্রে গেলে ক্রয়করণীক সুইট আমাদের দেখে নেয়ার হুমকি দিয়ে গাড়ি আটকে দেয়। পরে প্রেসক্লাব থেকে সাংবাদিক ও পরিবারের সদস্যরা গিয়ে আমাদের উদ্ধার করে।

এদিকে সাংবাদিকদের লাঞ্চিত করাই আল আফতাব খান সুইটের শাস্তি দাবি করেছেন জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম।

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ওসি নান্নু খান বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
একজন ইক্ষু ক্রয়করণীক হয়ে ইক্ষুচাষী ও সাংবাদিকদের সাথে এ ধরনের আচরণে রীতিমত হতবাক হয়ে নাটোর সুগার মিলস্ লি. -এর জি.এম ফেরদৌসুল আলম বলেন, ভুক্তভোগীদের লিখিত এবং মৌখিক অভিযোগ পেয়েছি। বিধিবহিরভূত ভাবে স্থানীয় বাসিন্দা হয়ে একই এলাকায় চাকরি করায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এছাড়া এর পরে আর কোনো দিনই ওই ইক্ষু ক্রয়কেন্দ্রে সে আর, দায়িত্ব পালন করতে পারবে না বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর