রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

শাজাদপুরের বাঘাবাড়িতে মাদক বিরোধী অভিযান চলাকালে সংঘর্ষ 

সুজন খান, শাহজাদপুর(সিরাজগঞ্জ)প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

মাদকবিরোধী অভিযান চলাকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়িতে র‌্যাব সদস্যদের সঙ্গে ট্যাংক লরি শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ট্যাংক লরি শ্রমিকরা র‌্যাব সদস্যদের দুটি মোটরসাইকেল ভাঙচুর করেন। সংঘর্ষে বেশ কয়েকজন ট্যাংক লরি শ্রমিক আহত হয়েছেন।
বুধবার (৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বাঘাবাড়িতে অবস্থিত ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নসংলগ্ন বড়াল সেতুর নিচে র‌্যাবের মাদকবিরোধী অভিযানে ৪ কেজি ৩০ গ্রাম গাঁজা, ১ লিটারের বেশি চোলাই মদসহ চারজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন- সৌরভ আহমেদ সবুজ (২৭), মো. সেলিম (৩২), মো. গোফরান শেখ (৩১) ও মো. রিয়াজ (৫৩)। তারা মাদক কারবারি বলে অভিযোগ র‌্যাবের। এ সময় ট্যাংকলরি শ্রমিকদের সঙ্গে র‌্যাবের সংঘর্ষ হয়।
সংঘর্ষের পর ট্যাংক লরি শ্রমিকরা র‌্যাব সদস্যদের অবরুদ্ধ করে তাদের দুটি মোটরসাইকেল ভাঙচুর করেন। উত্তেজিত শ্রমিকরা বগুড়া-নগরবাড়ী মহাসড়ক বন্ধ করে দেন, ফলে মহাসড়কের দুই দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
পরে খবর পেয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান, শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান ও শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাসার বিপুলসংখ্যক পুলিশ সদস্য নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন।
র‌্যাব-১২-এর উপ-অধিনায়ক মো. সাদিক ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় উত্তরবঙ্গ ট্যাংক লরি শ্রমিক ভবনে শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠক করেন। উভয় পক্ষের আলোচনার পর উত্তেজনার অবসান ঘটে।
র‌্যাব-১২-এর উপ-অধিনায়ক মো. সাদিক সাংবাদিকদের বলেন, ‘আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য ছিল যে দীর্ঘদিন ধরে বড়াল সেতুর নিচে জুয়া খেলা ও মাদক বিক্রি হচ্ছে। এরই ভিত্তিতে র‌্যাব-১২-এর একটি দল মাদক ও জুয়াবিরোধী অভিযান চালায়। এ সময় ট্যাংক লরি শ্রমিকদের সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে হাতাহাতির ঘটনা ঘটে। উত্তরবঙ্গ ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতির অবসান হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর