সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঢেঁড়স – মো: শফিকুল ইসলাম সবুজ বমু নন্দিরিল সড়কের বেহাল অবস্থা, যাতায়াতে ঝুঁকি তাড়াশে যুবদল নেতা “মাসুম” এর উদ্যোগে চলনবিলে ৫০ মণ মাছের পোনা অবমুক্ত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ  শ্রমিক নির্যাতন ও সন্ত্রাসের প্রতিবাদে গোপালপুরে ট্রাক শ্রমিক ইউনিয়নের মিছিল নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত গোপালপুর উপজেলা যুবলীগের সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সোহেল গ্রেফতার ঘুষ নিয়ে টালবাহানা, টাকা ফেরত না দিয়ে হুমকি, নড়াইল ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে ইসিকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ১১ নভেম্বর, ২০২৩, ১১:২২ পূর্বাহ্ন

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে সাংবিধানিক রীতি-নীতি ও বিধি-বিধান অনুসরণ করে কমিশনকে সাহসিকতা ও আন্তরিকতার সাথে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
বৃহস্পতিবার দুপুরে বঙ্গভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে কমিশনের প্রতিনিধি দল সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ আহবান জানান।

তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের একার পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের জন্য প্রয়োজন নির্বাহী বিভাগসহ জনগণের সক্রিয় সহযোগিতা।’ রাষ্ট্রপ্রধান রাজনৈতিক দলগুলোকে এ লক্ষ্যে এগিয়ে আসার ও আহ্বান জানান। তিনি বলেন, দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হলে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে হবে।

সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন গণতন্ত্রকে শক্তিশালী করে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ‘গণতন্ত্র ও উন্নয়ন একসাথে চলে।’
নির্বাচনকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের মতামতের প্রতিফলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ‘নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করেন এবং প্রতিনিধির মাধ্যমেই জনগণের প্রত্যাশা পূরণ হয়ে থাকে।’
মোঃ সাহাবুদ্দিন আশা করেন যে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সরকার নির্বাচন কমিশনকে সার্বিক সহযোগিতা করবে।

সাক্ষাৎকালে প্রধান নির্বাচন কমিশনার আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

সিইসি জানান, সুন্দর ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কমিশন ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেছে। নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাহী বিভাগসহ সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। এ সময় সকল নির্বাচন কমিশনার এবং রাষ্ট্রপতির সচিবগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর