সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সাতক্ষীরা পৌর ভূমি অফিসে সুমির বেপরোয়া ঘুষ বাণিজ্যের শেষ কোথায়, সেবা প্রত্যাশীদের মনে আতঙ্ক?  চাটমোহরে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত আমরা জনগণের দাবি আদায় করেই ছাড়বো ইনশাআল্লাহ টাঙ্গাইলে ডা. শফিকুর রহমান  ডেঙ্গু মোকাবিলায় প্রধানমন্ত্রী’র আহ্বান: গোলাপগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান রুহিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব ৩ পরিবার, ক্ষতি ১০ লক্ষ টাকা অভয়নগরে ৩ লাখ টাকায় চুক্তিতে আপন ভাইয়ের ভাড়াটে কিলারের মাধ্যমে বাহারুলকে হত্যা রুহিয়ায় লাল তীর বেগুন চাষে বাম্পার ফলন, লাভের মুখে কৃষকরা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ

ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

আজ ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দুপুর ১২টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন।
জাতীয় সংসদ সচিবালয়ের শপথ গ্রহণ কক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন তাঁদের শপথ বাক্য পাঠ করান। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবনির্বাচিত সংসদ সদস্যরা প্রথম ধাপে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন।
অতঃপর তাঁরা দ্বিতীয় ধাপে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ গ্রহণ করেন।
উভয় শপথ অনুষ্ঠান শেষে জাতীয় সংসদের প্রধান বিরোধী দলের কক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদীয় দলের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সম্মানিত আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান।
অতঃপর ১১ দলীয় ঐক্যের নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ৭৭ জন সংসদ সদস্য উপস্থিত ছিলেন। উপস্থিত সংসদ সদস্যদের সিদ্ধান্তক্রমে বিরোধী দলীয় নেতা নির্বাচিত হন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমান, বিরোধী দলীয় উপনেতা নির্বাচিত হন সংগঠনের নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের এবং বিরোধী দলীয় চিফ হুইপ নির্বাচিত হন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর