শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

তাড়াশে গাজাঁসহ ৯ জন মাদক কারবারি গ্রেফতার

তাড়াশ(সিরাজগঞ্জ)প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩, ১১:৩৬ অপরাহ্ন

সিরাজগঞ্জের তাড়াশে বিশেষ অভিযান চালিয়ে নারীসহ ৯জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকালে গ্রেফতারকৃত মাদক কারবারিদের আদালতে পাঠানো হয়েছে।

মাদক কারবারিরা হলেন, লিটন চন্দ্র (৩১), মামুন হোসেন (৩০), আমিরুল ইসলাম (২৮) আব্দুল মজিদ (৪০), আখি খাতুন (২২), আজাদ হোসেন (২৫), শ্রীমতি সাগরি বালা (২৮), ছইমুদ্দিন (৫৫), রজব আলী ও মামুন হোসেন (৩০)।

তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শহিদুল ইসলাম জানান, সোমবার রাতে ও মঙ্গলবার সকালে মাদক বিরোধী অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মাদক কারবারি নারীসহ ৯জনকে গাঁজা, গাঁজার গাছ ও দেশীয় চোলাই মদ সহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় তাড়াশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক চারটি মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরো জানান, গ্রেফতার মাদক কারবারিদের আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর