সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

রাষ্ট্রপতির এপিএস সাগরের নিয়োগ বাতিল

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ২৮ আগস্ট, ২০২৩, ৬:৫৩ অপরাহ্ন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সহকারী একান্ত সচিব (এপিএস) পদে নিয়োগ পাওয়ার ২২ দিনের মাথায় মোহাম্মদ সাগর হোসেনের নিয়োগ বাতিল করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় রবিবার (২৭ আগস্ট) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে বলেছে, রাষ্ট্রপতির অভিপ্রায় অনুযায়ী তার এপিএস পদে সাগর হোসেনের নিয়োগ বাতিল করা হয়েছে।

গত ৬ আগস্ট ঢাকার যাত্রাবাড়ীর আব্দুল মান্নান মিয়ার ছেলে সাগর হোসেন এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক আজিজুল হককে নিজের এপিএস পদে নিয়োগ দেন রাষ্ট্রপতি।

সাগরের নিয়োগ কেন বাতিল করা হয়েছে, সে বিষয়ে প্রজ্ঞাপনে কিছু বলা হয়নি। তবে রাষ্ট্রপতির এপিএস পদে নিয়োগ পাওয়ার পর সাংবাদিক সাগর হোসেন এর আগে কোন কোন সংবাদমাধ্যমে কাজ করেছিলেন, সেই তালিকা তুলে ধরে অনেকে ফেসবুকে তার নিয়োগের সমালোচনা করেছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর