বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

চাটমোহরের বিভিন্ন বিলে ৫ শত ১০ কেজি মাছের পোনা অবমুক্ত

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

পাবনার চাটমোহর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলার বিভিন্ন বিলে রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

বুধবার (১৬ আগস্ট) রাজস্ব খাতের আওতায় উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করণের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রেদুয়ানুল হালিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইসাহাক আলী মানিক, কৃষি কর্মকর্তা এ এ মাসুম বিল্লাহ, মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন, সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিম, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা প্রসেনজিত রায়, খামার ব্যবস্থাপক আব্দুল খালেক সহ বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।

এদিন উপজেলার ডিকসির বিলে ১ শত ২০ কেজি,খলিশাগাড়ী বিলে ৮০ কেজি, বোয়ালমারি বিলে ৮০ কেজি, কুড়ুলিয়া বিলে ১ শত ৪০ কেজি, উপজেলার পুকুরে ৬৫ কেজি ও পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি- ১ এর পুকুরে ২৫ কেজি করে মোট ৫ শত ১০ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর