বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

সুজানগরে শেখ কামালের জীবনী নিয়ে আলোচনা সভা ও প্রতিকৃতিতে শ্রদ্ধা

সুজানগর (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

উপজেলা প্রশাসনের আয়োজনে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ পুত্র বাংলাদেশ আধুনিক ক্রীড়াঙ্গনের অন্যতম পথিকৃৎ বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকীতে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে, উপজেলা পরিষদের হলরুমে শেখ কামালের জীবনী নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে পাবনার সুজানগর উপজেলা পরিষদ চত্বরে শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যদেন, উপজেলা চেয়োরম্যান শাহীনুজ্জামান শাহীন। উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষিবিদ তরিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম, পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা, উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) মারুফ দস্তেগীর, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন। এ সময় আরো বক্তব্য দেন, শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী প্রমুখ। এছাড়াও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর