মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

চাটমোহরে সড়ক দুর্ঘটনায় হাঁস বিক্রেতা নিহত

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

পাবনার চাটমোহরে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম মল্লিক চাঁন (৫৫)। সে পার্শ্ববর্তী তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের বিরইল গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে। সে পেশায় হাঁস বিক্রেতা।

মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বাঘলবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
নিহতের ভাতিজা শহিদুল ইসলাম জানান, চাটমোহর থেকে হাঁস বিক্রি করে সিএনজি যোগে বাড়ি ফিরছিলেন তার চাচা মল্লিক চাঁন। পথিমধ্যে হান্ডিয়াল বাগলবাড়ি এলাকায় পৌঁছালে মান্নান নগর থেকে ছেড়ে আসা চাটমোহরগামী একটি পিকআপের সাথে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শেখ ফরিদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গাড়ি দুটি উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ব্যাপারে কারো কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর