বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

বাংলাদেশের ফুটবল নষ্ট হয়ে গেছে, বাঁচাতে আমি চেষ্টা করছি – সুমন

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, ‘বাংলাদেশের ফুটবল নষ্ট হয়ে গেছে। নষ্ট ফুটবলকে বাঁচানোর জন্য আমি চেষ্টা করছি। প্রতি সপ্তাহে কোনো না কোনো জেলায় খেলার আয়োজন করছি। শুধু খেলা নয়, গাছ লাগানোর জন্য মানুষকে উদ্বুদ্ধ করছি। গাছ না লাগালে আগামীতে বাংলাদেশ পরিবেশ বিপর্যয়ের মধ্যে পড়বে।’

শুক্রবার (৭ জুলাই) বিকেলে পাবনার চাটমোহর রেলবাজার অমৃতকুন্ডা মাঠে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমী ও রেলবাজার ফুটবল একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ শেষে উপস্থিত জনতার উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার সুমন বলেন, ‘চাটমোহরে আসার পর থেকে যে ভালবাসা পেয়েছি তা ভোলার মতো নয়।। আমি হারতে বা হারাতে আসিনি। কারণ যে এলাকায় রাষ্ট্রপতি হয় সে এলাকার মানুষকে হারানো যায় না। হবিগঞ্জের সঙ্গে পাবনার আত্মীয়তা করতে এসেছি। শুধু জিতলেই মানুষের মন জয় করা যায় না। অনেক সময় হারলেও মানুষের অফুরন্ত ভালবাসা পাওয়া যায়।’

তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘বাংলাদেশের ফুটবলকে প্রতিষ্ঠিত করতে হলে তরুণদের মাঠে নামতে হবে। ঠিকমতো লেখাপড়া করতে হবে। ভালো মানুষ হতে হবে। ভালো অফিসার হয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে। এভাবেই দেশে ভালো মানুষের আর ভালো কাজের সংখ্যা বাড়বে।’

সুমন আরও বলেন, ‘বাংলাদেশের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। সামনে আরো ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে। তাই গাছ লাগানোর বিকল্প নেই। সবাইকে গাছ লাগানোর আহ্বান জানাচ্ছি।’

খেলায় ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমী ২-০ গোলে চাটমোহর রেলবাজার ফুটবল একাদশকে হারায়। খেলার শুরুর আগে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আ স ম আব্দুর রহিম পাকন।

মূলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদুল ইসলাম বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটমোহর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ মাস্টার, চাটমোহর পৌরসভার মেয়র সাখাওয়াত হোসেন সাখো, ভাঙ্গুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. বাকিবিল্লাহ প্রমুখ।

মূলগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেন। খেলা শুরুর আগে উভয় দলের খেলোয়াড়দের মাঝে আম গাছের চারা বিতরণ করা হয়। পরে খেলোয়াড়রা সেই গাছ দর্শকদের মাঝে বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর