সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

তাড়াশে সাংবাদিকের ওপর মাদক ব্যবসায়ীদের হামলা, থানায় মামলা দায়ের

তাড়াশ(সিরাজগঞ্জ)প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

সিরাজগঞ্জের তাড়াশে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে সাংবাদিক আব্দুস সালামের ওপর মাদক ব্যবসায়ীদের হামলা ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

শুক্রবার (৭জুন) বিকালে উপজেলার পৌর সদরের বারোয়ারী বটতলা এ ঘটনা ঘটে। রাতেই সাংবাদিক আব্দুস সালাম বাদী হয়ে তিনজন মাদক ব্যবসায়ীর নাম উল্লেখসহ অজ্ঞাত ৪/৫ জনের নামে তাড়াশ থানায় একটি মামলা দায়ের করেছেন।

সাংবাদিক আব্দুস সালাম জানান, শুক্রবার বিকালে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে তাড়াশ পৌর সদরের বারোয়ারী বটতলা পৌছালে চিহিৃত মাদক ব্যবসায়ী পৌর সদেরর বারোয়ারী বটতলার শ্রী: চিত্তর ছেলে শুভ (২৮), মৃত,ফনি সান্যালের ছেলে পটল স্যানাল (২২) ও সোলাপাড়া গ্রামের বোজ গোপালের ছেলে তুষার (৩৮)সহ অজ্ঞাত ৪/৫জন তাকে পথরোধ করে হামলা করে মারধর করে গলায় থাকা একটি স্বর্নের চেন ও পকেটে থাকা ৫০হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় স্থানীয়রা এগিয়ে এসে মাদক ব্যবসায়ী দলের লোকজনের হাত থেকে তাকে উদ্ধার করেন।

তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে তাৎক্ষনিক পুলিশ পাঠিয়ে তাকে উদ্ধার করা হয়। এছাড়া রাতেই হামলাকারীদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের হয়েছে।

প্রসঙ্গত, সাংবাদিকের ওপর মাদক ব্যবসায়ীদের হামলার ঘটনায় গনমাধ্যমকর্মীরা নিন্দা জানিয়েছেন এবং দ্রুত হামলাকারীদের গ্রেফতারের জন্য দাবী জানিয়েছেন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর