সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

খাদ্য-বাণিজ্য ও শিল্প মন্ত্রী সম্পূর্ণ ব্যর্থ : মোমিন মেহেদী

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ৩ জুলাই, ২০২৩, ৫:৩৫ অপরাহ্ন

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, কাচা মরিচের দাম এক হাজার টাকাই প্রমাণ করছে যে, খাদ্য-বাণিজ্য ও শিল্প মন্ত্রী সম্পূর্ণ ব্যর্থ। তাদের লজ্জা নাই বলেই এখনো পদত্যাগ না করে লম্বা লম্বা কথা বলে যাচ্ছেন।  ৩ জুলাই সকালে দলীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সভায় তিনি উপরোক্ত কথা  বলেন। এসময় মোমিন মেহেদী আরো বলেন, নীতিহীন ক্ষমতাসীন-সাবেক ক্ষমতাসীনদের পাশাপাশি সমসাময়িক শ্রেষ্ঠ প্রতারণার রাজনীতিক বিকাশ নূর-রেজাদের রাজনৈতিক কলঙ্কময় সময়ে আমজনতা দ্রব্যমূল্য বৃদ্ধি-দারিদ্র-দুর্নীতির  বিরুদ্ধে যুদ্ধে নামার  জন্য নীতিবান নেতৃত্বের অপেক্ষায় প্রহর গুনছে।

নতুনধারার চেয়ারম্যানের উপদেষ্টা ও দৈনিক মাতৃভূমির খবর-এর সম্পাদক রেজাউল করিম নাসির তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, রাশেদা চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেন পলাশ, যুগ্ম মহাসচিব বাহাউদ্দীন নাসির, শেখ লিজা প্রমুখ বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর