বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

আটঘরিয়া পৌরসভায় ২০২৩-২০২৪ অর্থবছরে প্রায় ১৩ কোটি টাকার বাজেট ঘোষনা 

আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন

পাবনার আটঘরিয়া পৌরসভার ২০২৩-২৪ অর্থবছরের জন্য ১২ কোটি ৭৮ লাখ ৩৩ হাজার ৩১৫ টাকা বাজেট ঘোষণা করা হয়েছে। পৌরসভার মেয়র শহিদুল ইসলাম রতন রোববার পৌরসভা মিলনায়তনে এক অনুষ্ঠান এ বাজেট ঘোষণা করেন।
বাজেট বিবরণি থেকে জানা গেছে, ঘোষিত বাজেটে রাজস্ব আয় ৩ কোটি ২০ লাখ ৯২ হাজার ২৪৩ টাকা, উন্নয়ন আয় ৯ কোটি ৫৭ লাখ ৪১ হাজার ৭২ টাকা ধরা হয়েছে।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে মেয়র শহিদুল ইসলাম রতন বলেন, আটঘরিয়া পৌরসভাকে একটি নান্দনিক পৌরসভা হিসেবে গড়ে তুলতে পৌরসভা প্রশাসন কাজ করছে।
বাজেট ঘোষণায় পৌরসভার মেয়র উন্নয়ন কর্মকাণ্ডের স্বার্থে বিভিন্ন দাতা গোষ্ঠী, সরকার এবং পৌরবাসীর সহযোগিতা কামনা করেন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান মো : তানভীর ইসলাম, উপস্থিত ছিলেন আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দেবোত্তর ইউপি চেয়ারম্যান মোহায়মীন হোসেন চঞ্চল,
সাবেক মুক্তিযোদ্ধা কামান্ডার জহুরুল হক, সহকারী প্রকৌশলী জীবন কুমার রায়, উপসহকারী প্রকৌশলী আরিফুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী আলমাস আলী, হিসাব রক্ষক নাজমুল হক সহ মুক্তি যোদ্ধা, সাংবাদিক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, পৌরসভার কর্মকর্তা, পৌর কাউন্সিলবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর