বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

সুজানগর পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট ঘোষণা

সুজানগর(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

সুজানগর পৌরসভার ২০২৩-২৪ অর্থবছরের জন্য সর্বমোট ৭৬ কোটি ৬২ লক্ষ ৫৪ হাজার আটশত ৭৪ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে । সোমবার পৌরসভাকক্ষে প্রস্তাবিত এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র রেজাউল করিম রেজা। নির্বাচিত মেয়র হিসেবে এটি তার তৃতীয় বাজেট এবং সুজানগর পৌরসভার ২০তম বাজেট। বাজেট ঘোষণা উপলক্ষ্যে পৌর মেয়র রেজাউল করিম রেজার সভাপতিত্বে ও পৌরসভার নির্বাহী কর্মকর্তা গোলাম নবীর সঞ্চালনায় অনুষ্ঠিত বাজেট সভায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ,বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিকবৃন্দ,সুশীল সমাজের প্রতিনিধিগণ, পৌরসভার কাউন্সিলগণ ও পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।এবারের বাজেটে পাকা, আধা-পাকা,নতুন রাস্তা-ঘাট নির্মাণ ও সংস্কার, ড্রেন,ব্রীজ,কালভাট নির্মাণ ও সংস্কার, বৃক্ষ রোপন, স্যানিটেশন, শিক্ষা ও স্বাস্থ্য সহ সামাজিক উন্নয়ন খাতে উলে­খযোগ্য ব্যয় বরাদ্ধ রাখা হয়েছে । বাজেট ঘোষণা অনুষ্ঠানে সুজানগর পৌর মেয়র রেজাউল করিম রেজা তিনি তার বক্তব্যে বলেন পৌরবাসীর নাগরিক সুবিধা প্রদান সহ সুজানগর পৌরসভাকে একটি মডেল টাউন হিসাবে গড়ে তুলতে চাই আর এ জন্য পৌরবাসীকে নিয়মিত পৌরকর পরিশোধ করার পাশাপাশি এ বাজেট বাস্তবায়নে পৌরসভার সকল স্তরের নাগরিকের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর