মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
পাবনায় তিন দুগ্ধ সংগ্রহকারী প্রতিষ্ঠানে অভিযান, সাড়ে ৩ লাখ টাকা জরিমানা নাগরপুরে ৮ বছরের শিশু কন্যাকে শ্বাসরোধ করে হত্যা,আটক ১ হোমিওপ্যাথিক চিকিৎসার উন্নয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান স্মরণ ভূঞাপুরে দীর্ঘদিন যাবৎ বিধবার জমি বেদখল, প্রশাসনের সহযোগিতা কামনা ভুক্তভোগীর  অভয়নগরে রাতের অভিযানে ধরা পড়ল সার পাচার: নসিমনসহ চালক আটক এআই অটো জুম ফিচারে এবার ঈদুল ফিতরের গ্রুপ সেলফি তোলা আরও সহজ আটঘরিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দু:স্থ মহিলাদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আটঘরিয়ায় ‘বাঁচতে চাই’ সমাজ উন্নয়ন সমিতির আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালন

সাঁথিয়ায় বিল্ডিং ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে কোরআনের হাফেজের মৃত্যু

শামীম আহমেদ, সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২৮ মে, ২০২৩, ৭:৩২ অপরাহ্ণ

পাবনার সাঁথিয়ায় গাছ থেকে আম পারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জিলহক ওরফে আমোদ আলী মন্ডল(১৫) নামে এক কোরআনের  হাফেজের মৃত্যু হয়েছে। সে উপজেলার গৌরীগ্রাম ইউনিয়নের হাড়িয়াকাহন গ্রামের লোকমান আলী মন্ডলের ছেলে এবং ওই গ্রামের বাইতুল উলুম নূরানী হাফিজিয়া মাদরাসার ছাত্র। ঘটনাটি ঘটেছে রোববার(২৮মে) সকাল এগারোটার দিকে।
স্হানীয়  ও পারিবারিক সূত্রে জানা যায়,ঘটনার দিন জিলহক মাদরাসায় ফজরের নামাজ পড়িয়ে হুজুরের নিকট থেকে ছুটি নিয়ে বাড়িতে আসে ধান কাটার জন্য।ওই দিন সকাল এগারোটার দিকে বাড়ির পাশে আমগাছে আম পাড়তে উঠে। আমগাছের পাশ দিয়ে বিদ্যুতের তার টানানো ছিল। অসাবধানতাবশতঃ হাতে থাকা বাঁশের লাঠি বিদ্যুতের তার স্পর্শ করলে সে বিদ্যুতায়িত হয়ে যায়।স্বজনেরা তাকে উদ্ধার করে দ্রত সাঁথিয়া উপজলা স্বাস্থ্য  কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাইতুল উলুম নূরানী হাফিজিয়া মাদরাসার শিক্ষক মাওলানা আব্দুর রউফ জানান, ‘জিলহক আমার মাদরাসার মেধাবী ছাত্র ছিল।  তার অকাল মৃত্যুতে আমরা খবুই মর্মাহত।’
গৌরীগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব মাষ্টার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,আমি খবর পেয়ে ঘটনাস্হলে গিয়েছিলাম।পরিবারের লোকজন ও থানা পুলিশের  সাথে কথা বলে তাকে দাফনের ব্যবস্হা করা হবে।
সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি)রফিকুল ইসলাম বলেন,মৃত্যুর সংবাদ পেয়েছি এবং ঘটনাস্হলে পুলিশ পাঠানো হয়েছে।তদন্ত করে আইনগত ব্যবস্হা  নেওয়া হবে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর