বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

চাটমোহরে মুক্তিযোদ্ধা খালেক মাস্টারের স্মরণ সভা অনুষ্ঠিত

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

চাটমোহর উপজেলার হান্ডিয়ালে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মরহুম কাজী আব্দুল খালেক মাস্টারের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ মে) সন্ধ্যায় হান্ডিয়াল ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত হান্ডিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

আওয়ামী লীগ হান্ডিয়াল ইউনিয়ন শাখার সভাপতি ও চেয়ারম্যান মোঃ রবিউল করিম মাস্টারের সভাপতিত্বে ও আওয়ামী লীগ হান্ডিয়াল ইউনিয়ন শাখার সম্পাদক মোঃ শাহ আলম প্রাং এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, পাবনা-৩ এর সংসদ সদস্য ও ভুমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ মকবুল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, চাটমোহর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল হামিদ মাস্টার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা এস,এম নজরুল ইসলাম, সাধারন সম্পাদক আতিকুর রহমান আতিক, চাটমোহর পৌর মেয়র সাখাওয়াত হোসেন সাখো, উপজেলা ভাইস চেয়ারম্যান ইছহাক আলী মানিক।

এ সময় আরো উপস্থিত ছিলেন, চাটমোহর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জালাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা গোলজার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, হরিপুর ইউপি চেয়ারম্যান মোঃ মকবুল হোসেন, নিমাইচড়া ইউপি চেয়ারম্যান নুরজাহার বেগম মুক্তি, হান্ডিয়াল ইউপি সাবেক চেয়ারম্যান কে,এম, জাকির হোসেন, সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম, মাগুড়া বিনোদ ইউপি সাবেক চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল খালেক মাস্টারের বিভিন্ন কর্মকান্ড তুলে ধরে স্মৃতি চারণ করেন। শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর