বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

ভাঙ্গুড়ায় বড়াল নদী অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

পাবনার ভাঙ্গুড়ায় বড়াল নদীর তীর দখল করে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান কার্যক্রম শুরু করেছে উপজেলা প্রশাসন। শনিবার (২৭ মে) ভাঙ্গুড়া উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের টলটলিপাড়া মহল্লায় নির্মাণাধীন একটি বহুতল ভবন ভেঙে ফেলা হয়। অভিযানটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খাঁন। উচ্ছেদকৃত ভবনটির মালিক ইউনিয়ন সচিব মোঃ মোতাহার হোসেন। তিনি উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের টলটলিপাড়া মহল্লায় বাসিন্দা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, মোতাহার হোসেন বড়াল নদী দখল করে একটি বহুতল ভবন নির্মাণ করছিলেন। জরিপ করে দেখা যায় জায়গাটি বড়াল নদীর। তাই ভবন নির্মাণ না করার নির্দেশ দেওয়া হয়। কিন্তু তিনি তা শোনেননি পরে তিনি আবার কাজ শুরু করেন। বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদ প্রকাশের পর নজরে এলে উপজেলা প্রশাসন অবৈধ স্থাপনাগুলো ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর