বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

চাটমোহরে চক্ষু চিকিৎসককে এক লাখ টাকা জরিমানা

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

পাবনার চাটমোহরে ভুয়া পদবী ব্যবহার করে চোখের চিকিৎসার নামে প্রতারনা করায় এক ভুয়া চক্ষু চিকিৎসককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৫ মে) দুপুর ১২টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ তানজিনা খাতুন এই জরিমানা করেন।

জানা গেছে, পৌর সদরের জিরো পয়েন্ট এলাকার মা চশমা ঘরের স্বত্বাধিকারী উপজেলার বিলচলন ইউনিয়নের বোঁথর গ্রামের তানজিল হোসেন (৩৫) দীর্ঘদিন ধরে চোখের চিকিৎসক পরিচয় দিয়ে চোখের চিকিৎসা দেওয়া, ওষুধের ব্যবস্থাপত্র দেওয়া ও চশমা বিক্রি করে আসছেন।

গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই প্রতিষ্ঠানে অভিযান চালান। এসময় তানজিল হোসেন তার পদবীর সপক্ষে কোন কাগজপত্র ও চিকিৎসা দেওয়ার প্রয়োজনীয় কোন কাগজপত্র দেখাতে পারেননি। ভ্রাম্যমান আদালতে তাকে এক লাখ জরিমানা করেন।

সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জানান, ডাক্তার পরিচয় দিয়ে পদবী ব্যবহার করে চিকিৎসা দেওয়ায় ও প্রয়োজনীয় কোন কাগজপত্র না থাকায় তাকে মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২৯ ধারায় এই জরিমানা করা হয়। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। ভ্রাম্যমান আদালত চলাকালীন সময়ে থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর