বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

চাটমোহরে ক্লেমন মিশুক টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

পাবনার চাটমোহরে শুক্রবার (১২ মে) সকাল ১০টায় ক্লেমন মিশুক টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। মিশুক ক্রীড়া চক্রের সভাপতি আবুল কালাম আজাদ বাবলু’র সভাপতিত্বে চাটমোহর বালুচর খেলার মাঠে অনুষ্ঠিত টুনামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও দেশসেরা উইকেট রক্ষক খালেদ মাসুদ পাইলট। পরে তিনি অতিথিদের নিয়ে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন, চাটমোহর পৌর মেয়র এ্যাড. সাখাওয়াত হোসেন সাখো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন, চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মমতাজ মহল। আরোও বক্তব্য দেন, হরিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মকবুল হোসেন, বিলচলন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি রকিবুর রহমান টুকুন প্রমূখ।

টুর্নামেন্ট আয়োজক কমিটির আহবায়ক সৌমিত্র কুমার কর্মকার জানান, মিশুক ক্রীড়া চক্রের উদ্যোগে আয়োজিত ক্লেমন মিশুক টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট আইসিসির নিয়ম অনুযায়ী এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আম্পায়ার দ্বারা পরিচালিত হবে। টুর্নামেন্টে ৮টি দল অংশগ্রহণ করবে। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন, পাবনার সংগ্রাম ক্রিকেট ক্লাব বনাম সিরাজগঞ্জের শাহজাদপুরের আব্দুর রহমান (এমসিএ) স্মৃতি ক্রিকেট একাদশ। অন্যান্য অংশগ্রহণকারী দল “পাবনার টেবুনিয়ার বাড়ইপাড়া নবদূত স্পোর্টিং ক্লাব (বিএনএসসি), রাজশাহীর ক্লেমন ক্রিকেট একাডেমী, ঈশ্বরদী ক্রিকেট ক্লাব, চুয়াডাঙ্গার সিটি বয়েজ ক্রিকেট ক্লাব, পাবনা মোহামেডান স্পোটিং ক্লাব ও স্বাগতিক মিশুক ক্রীড়া চক্র চাটমোহর”।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর