বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

আটঘরিয়ায় ১৩৭তম মহান মে দিবস উদযাপন

আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ১ মে, ২০২৩, ৭:৪৯ অপরাহ্ন

পাবনার আটঘরিয়ায় ১৩৭তম মে দিবস পালিত হয়েছে।  দিবসটি উপলক্ষে সকালে আটঘরিয়া উপজেলা শ্রমিক লীগের আয়োজনে একটি র্্যালী বের হয়ে আটঘরিয়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ত্রি-রাস্তা মোড়ে এসে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা শ্রমিক লীগের সভাপতি বুলবুল ফকির এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন আটঘরিয়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক ও দেবোত্তর ইউপি চেয়ারম্যান আবু হামিদ মোহাম্মদ মোহাঈম্মিনুল হোসেন চঞ্চল,
পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম মুকুল, উপজেলা যুবলীগের সভাপতি আজিজুল গাফফার, চাঁদভা ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল মান্নান মোল্লা,  সাবেক পৌর ছাত্র লীগের সভাপতি খাইরুল হাসান নাসিম প্রমুখ।
উক্ত র্্যালীতে শ্রমিক লীগের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর