বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

চাটমোহরে ড.ফসিউর রহমানের ঈদ উপহার বিতরণ

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

বৃহস্পতিবার (২০ এপ্রিল) সারা দিন পাবনার চাটমোহরের কৃতি সন্তান, পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর) এলাকা থেকে আওয়ামীলীগের এমপি মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক উপকমিটির সদস্য, পাবনা জেলা আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য মেজর জেনারেল (অবঃ) ড.মোঃ ফসিউর রহমান চাটমোহরের গুনাইগাছা ও মূলগ্রাম ইউনিয়নের বিভিন্ন গ্রামে গরীব দুস্থ্যদের মাঝে ঈদ উপহার বিতরণ ও উঠান বৈঠক করেছেন।

সকালে ড.ফসিউর রহমান চরপাড়া ও মথুরাপুর এলাকার প্রায় তিনশত অসহায় ও দুস্থ্য পরিবারের মাঝে তেল, আটা, সেমাই, চিনি, পোলাওয়ের চাল বিতরণ করেন এবং উঠান বৈঠক করেন। পরে মূলগ্রাম ইউনিয়নের সন্তোষপুর, সুইগ্রাম, বামনগ্রাম ও খতবাড়ি এলাকায় উঠান বৈঠক শেষে সাড়ে চার শতাধিক মানুষকে শাড়ি লুঙ্গি বিতরণ করেন এবং চিকনাই উচ্চবিদ্যালয় মাঠে ৫টি ওয়ার্ডের গরীব দুস্থ্যদের মাঝে দুইশত প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করেন।

পৃথক পৃথক উঠান বৈঠকে তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড ও অর্জনের কথা তুলে ধরেন। আগামি দিনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো বেশি শক্তিশালী করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। এ ঈদ উপহার বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠানে এলাকাগুলোর গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপহার প্রাপ্তরা ঈদের উপহার ও মেজর জেনারেল (অব) ফসিউর রহমানকে তাদের পাশে পেয়ে আবেগ আপ্লুত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর