বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন

সুজানগরে সরকারি বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

সুজানগর (পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩, ৩:৫৪ অপরাহ্ন

মানসম্মত শিক্ষা শেখ হাসিনার দীক্ষা প্রতিপাদ্যকে সামনে রেখে, উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে, উপজেলার নির্বাচিত ৩১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পাবনার সুজানগর উপজেলা পরিষদের হলরুমে নির্বাচিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করেন ও প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষিবিদ তরিকুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষা কর্মকর্তা বিধান চন্দ্রের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাননান।স্বাগত বক্তব্য দেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল জব্বার।এ সময় আরো বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সাইদ, পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ প্রমুখ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর