বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

আটঘরিয়ায় আসিয়াব এর উদ্যোগে ১৫০ জন অসহায়দের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ 

আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

পাবনার আটঘরিয়ায় আসিয়াব এর উদ্যোগে হতদরিদ্র, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার(১১ এপ্রিল)  সকালে বে-সরকারি উন্নয়ন সংস্থা আসিয়াব আটঘরিয়া উপজেলা ক্যাম্পাস থেকে দরিদ্র অসহায় প্রতিবন্ধী ১৫০ জনকে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এসময় আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মাকসুদা আক্তার মাসু’র সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন আটঘরিয়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম রতন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন আসিয়াব এর পরিচালক আব্দুস সামাদ, দেবোত্তর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক নেহার আফরোজ জলি, বাঁচতে চাই এর নির্বাহী পরিচালক আব্দুর রব মন্টু, ক্ষুদ্র এনজিও জোটের সহায়ক আবু হানিফ।
উক্ত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আসিয়াব এর পরিচালক আব্দুস সামাদ বলেন, আটঘরিয়া উপজেলায় ১৫০ জন হতদরিদ্র, অসহায়, প্রতিবন্ধীদের মাঝে ১০ কেজি চাউল,২ কেজি ডাল, ৩ কেজি আলু, ১ কেজি লবন, ১ কেজি চিনি, ১ লিটার সোয়াবিন তৈল, হাফ কেজি সেমাই, ৫০ গ্রাম দুধ, ২ কেজি ছোলা খাদ্য সামগ্রী হিসাবে বিতরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর