বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

বাবার ওপর অভিমানে গলায় ফাঁস নিয়ে ছেলের আত্মহত্যা

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

পাবনার চাটমোহরে বাবার নিকট টাকা চাওয়া নিয়ে অভিমান করে রাজিব হোসেন (১৮) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। পেশায় সে কৃষি শ্রমিক ছিলেন। বৃহস্পতিবার (৬ এপ্রিল) উপজেলার হান্ডিয়াল সিদ্ধিনগর গ্রামে ওই আত্মহত্যার ঘটনা ঘটে। নিহত রাজিব ওই এলাকার তৈয়ব আলী’র ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে রাজিব তার বাবার নিকট দুই শত টাকা চাইলে তার বাবা দিতে অস্বীকার করেন এবং রাজিব প্রায় একমাস কৃষি কাজ করে এসে সংসারে টাকা না দেওয়ায় ছেলেকে বকাবকি করেন। সন্ধ্যা ৭ টায় রাজিব অভিমানে সবার অগচরে তার নিজ ঘরে আড়ার সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেন।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জালাল উদ্দীন জানান, পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছেন। এবিষয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর