বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

সাঁথিয়ায় জমিজমা বিরোধের জেরে যুবককে হাতুরি দিয়ে পিটিয়ে আহত

পাবনা প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

জমিজমা বিরোধের জের ধরে পাবনার সাঁথিয়ায় সজিব (৩০) নামে এক যুবককে হাতরি দিয়ে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে পৌরসভাধীন ফকির পাড়া গ্রামে। এ ঘটনায় সজিবের পিতা সিদ্দিকুর রহমান বাদী হয়ে সাঁথিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।

থানায় দেয়া লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, সাঁথিয়া ফকিরপাড়া গ্রামের সিদ্দিকুর রহমান ও তার ভাই কুদ্দুস মোল্লার সাথে জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সোমবার দুপুরের দিকে কদ্দুস মোল্লা ও তার ছেলে মনসুর আলী (৩২) আজিজল (২৮), কুতুব উদ্দিন (৩৫)সহ কয়েকজন লাটিসোটা হাতুরি নিয়ে সিদ্দিকের ছেলে সজিবের উপর হামলা করে পিটিয়ে আহত করে। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা খুন জখমের হুমকি দিয়ে চলে যায়। পরে আহত সজিবকে উদ্ধার করে সাঁথিয়া হাসপাতালে ভর্তি করে তার স্বজনেরা। এ ঘটনায় সজিবের বাবা সিদ্দিকুর রহমান বাদী হয়ে ৪ জন নামী আসামী করে সাঁথিয়া থানায় অভিযোগ দায়ের করেন। সাঁথিয়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর