বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

হারিয়ে যাওয়া ৩ লাখ টাকা উদ্ধার করে ফিরিয়ে দিল ভাঙ্গুড়া থানা পুলিশ

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন

পাবনার ভাঙ্গুড়ায় হারিয়ে যাওয়ার আড়াই ঘন্টার মধ্যে ৩ লাখ টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছে থানা পুলিশ। রোববার (৫ মার্চ) বিকালের দিকে টাকার প্রকৃত মালিক হুমায়ুন সরদারের নিকট টাকাগুলো হস্তান্তর করা হয়। হুমায়ুন সরদার মুন্সিগঞ্জ জেলা সদরের কেওয়াড় গ্রামের বাসিন্দা। তিনি ওই ৩ লাখ টাকা নিয়ে ভাঙ্গুড়ায় গরু কিনতে এসেছিলেন।

জানা গেছে, রোববার দুপুর ১২ টার দিকে পৌরসভা হারোপাড়ার একটি খামারে গরু কিনতে আসেন মুন্সিগঞ্জের হুমায়ুন সরদারসহ তিন ব্যক্তি। তারা ভাঙ্গুড়া বাসস্ট্যান্ড নেমে অটোভ্যান যোগে হারোপাড়া গরুর খামারের উদ্দেশ্যে রওয়ানা হন। পথে গরু কেনার জন্য তাদের কাছে ব্যাগে রাখা ৩ লাখ টাকাসহ ব্যাগটি অসাবধানতা বশত হারিয়ে যায়। খামারে গিয়ে তারা টাকার ব্যাগটি হারিয়েছে বলে তারা জানতে পারেন। এতোগুলো টাকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েন টাকার মালিক হুমায়ুন।এরপর স্থানীয় গরুর খামারীদের সহায়তায় ঘটনাটি ভাঙ্গুড়া থানা পুলিশকে জানানো হয়।

খবর পাওয়ার পর পরই পুলিশ পৌরশহরের কয়েকটি সিসিটিভি ফুটেজ দেখে অটোভ্যানটি সনাক্ত করে। পরে ওই অটোভ্যান চালকের কাছ থেকে টাকাগুলো উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করে পুলিশ। হারিযে যাওয়া ৩ লাখ টাকা আড়াই ঘন্টার মধ্যে উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট ফিরিয়ে দিয়ে প্রশংসা পাচ্ছেন পুলিশ।

ভাঙ্গুড়া থানার ওসি রাশিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সিসিটিভি ফুটেজ দেখে অটোভ্যানটি সনাক্ত করে হারিয়ে যাওয়া ৩ লাখ টাকার সন্ধান পাওয়া যায়। হারিয়ে যাওয়া টাকা প্রযুক্তি ব্যবহার করে ২ থেকে আড়াই ঘন্টার মধ্যে ওই ভ্যানচালকের কাছ থেকে টাকাগুলো উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর