বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত 

আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন

পাবনার আটঘরিয়া উপজেলার ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ২ মার্চ) বিদ্যালয় মাঠে  সারাদিন  ব্যাপি আয়োজিত ক্রীড়ানুষ্ঠান শুভ উদ্বোধন করেন আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র শহিদুল ইসলাম রতন। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: আমিরুল ইসলাম রাঙা।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মাকসুদা আক্তার মাসু, দেবোত্তর ডিগ্রি অনার্স কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান,  আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আনোয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম শাজাহান আলী,  একাডেমিক সুপার ভাইজার শিপ্রা রানী মন্ডল  প্রমুখ।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রধান শিক্ষক মাহতাব উদ্দিন।
ধারা বর্ণনা ছিলেন সহকারি শিক্ষক দেবব্রত পাল। মোট ৩১টি ইভেন্ট সারাদিন ব্যাপি এই ক্রীড়ানুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হয়।  উক্ত ক্রীড়ানুষ্ঠানে মুক্তি যোদ্ধা, সাংবাদিক,  শিক্ষক/শিক্ষিকা, ছাত্র,  অভিভাবক সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিজয়ী খেলোয়াড়দের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর