মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

কেশবপুরে পুলিশের অভিযানে ১০ জুয়াড়ি গ্রেফতার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

মোঃ কামাল হোসেন যশোর থেকে:

যশোরের কেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে উপজেলার মাগুরখালী বাজারে দোকানের ভেতর জুয়া খেলার সময় ১০ জুয়াড়িকে গ্রেফতার করেছে। ঘটনাস্থল থেকে পুলিশ তাসসহ জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে। এ ঘটনায় থানায় জুয়াড়িদের বিরুদ্ধে মামলা হয়েছে। থানা সূত্রে জানা যায়, উপজেলার মাগুরখালী বাজারের হাসানুজ্জামানের দোকানের ভেতর জুয়া খেলার সময় বড়েঙ্গা গ্রামের রিপন হোসেন (৩০), আলমগীর হোসেন (২৫), সিরাজুল ইসলাম (৩৭), আলমগীর হোসেন (৩০), জুয়েল রানা (২৮), মাগুরখালী গ্রামের নাজমুল হুদা (৩০), মফিজুর রহমান (২৮), ইউনুস আলী সরদার (৩০), কন্দর্পপুর গ্রামের ফারুক হোসেন (২৯), আব্দুর রউফকে (৪০) গ্রেফতার করা হয়।

 

থানার উপ-পরিদর্শক ফজলে রাব্বি জানান, ঘটনাস্থল থেকে নগদ টাকা, তাস ও জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। হাসানুজ্জামানের নামেও মামলা হয়েছে। সে পালাতক রয়েছে। এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসীম উদ্দীন জানান, জুয়াড়ি আইনে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর