বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

ভাঙ্গুড়ায় পুলিশের সহায়তায় ফাতেমাকে ফিরে পেল বাবা-মা

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন

পাবনার ভাঙ্গুড়ায় পুলিশের প্রচেষ্টায় হারিয়ে যাওয়া ৮ বছর বয়সী শিশু ফাতেমা আক্তারকে ফিরে পেয়েছে তার বাবা-মা। নিখোঁজের চার দিন পর সন্তানকে ফিরে পেয়ে খুশিতে আত্মহারা তারা। ফাতেমা গাজীপুর সদর আহসান উল্লাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী ও গাজীপুর জেলার সদর থানার সিংড়াতলী গ্রামের মো: ফরিদ মোল্লা এবং মদিনা আক্তার দম্পতির মেয়ে।

বুধবার (ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রাশিদুল ইসলামের উপস্থিতিতে এসআই মো: মোরাদ হোসেন শিশু ফাতেমাকে তার বাবা ফরিদ মোল্লা ও মা মদিনা আক্তারের হাতে তুলে দেন।

জানা যায়, মঙ্গলবার বিকালে ৪ টার দিকে উপজেলার হাজী গয়েজ উদ্দিন ফাজিল মহিলা মাদ্রাসার সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন অধ্যক্ষ মো: মাইনুল ইসলাম। এ সময় মাদ্রাসার গেটের সামনে একা দাঁড়িয়ে কান্নাকাটি করছিল ৮ বছর বয়সি ফাতেমা আক্তার। ফাতেমাকে কান্না করতে দেখে থানায় খবর দেন তিনি। খবর পেয়ে এসআই মো: মোরাদ হোসেন তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এসময় ফাতেমা তার নিজের নাম এবং স্কুলের নাম ছাড়া কিছুই বলতে পারছিল না।

এসআই মো: মোরাদ হোসেন জানান, গত চারদিন আগে ফাতেমা তার খালার বাড়িতে বেড়াতে গিয়েছিল। সেখান থেকে ভুল করে ট্রেন যোগে বড়াল ব্রীজ রেলস্টেশনে এসে নামে। ফাতেমাকে উদ্ধারের পর বিষয়টি ওসির মাধ্যমে পাবনা জেলার পুলিশ সুপার জনাব মো: আকবর আলী মুন্সিকে অবহিত করি। পুলিশ সুপারের দিকনির্দেশনায় এবং তথ্যপ্রযুক্তির সহযোগিতায় শিশুটির স্কুলের ঠিকানা সংগ্রহ করে সেখান থেকে তার পরিবারের সন্ধান পাই।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশিদুল ইসলাম বলেন, শিশুটির বাবা-মা কে খবর দিলে তারা বুধবার সকালে খানায় আসে এবং দুপুর সাড়ে ১২ টার দিকে শিশু ফাতেমাকে তার বাবা ফরিদ মোল্লা ও মা মদিনা আক্তারের হাতে তুলে দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর