বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

পাবনায় হাজতির মৃত্যু

পাবনা প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩, ৮:৪২ অপরাহ্ন

পাবনা জেলা কারাগারে ডাকাতি মামলার এক হাজতির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। মৃত জিয়াউল রহমান জিয়া (৩৫) আতাইকুল থানার লক্ষ্মীপুর ইউনিয়নের যাত্রাপুর এলাকার মৃত কায়েম আলীর ছেলে।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাতে জিয়াউর অসুস্থ হয়ে পরলে পাবনা জেনারেল  হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পাবনা কেন্দ্রীয় কারাগারের জেলার আনোয়ার হোসেন জানান, জিয়াউর রহমান শুক্রবার রাতে  হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টায় তিনি মারা যান।
পাবনা সদর থানা সূত্র জানায়, গত মাসের ২১ ফেব্রুয়ারি পুলিশ ডাকাতি মামলায় জিয়াউর রহমানকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে।
শনিবার (৪ ফেব্রুয়ারি) সকালে ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে জিয়াউর রহমানের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান জেলার আনোয়ার হোসেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর