বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

দেশের উন্নয়ন অব্যাহত রাখতে  নৌকা বিজয়ের  বিকল্প নেই – এমপি প্রিন্স 

পাবনা প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

দেশের উন্নয়ন কাজ অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা বিজয়ের কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
সোমবার দুপুরে পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের হরিনারনপুর এলাকায় একটি রাস্তা উদ্বোধন কালে তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, দেশ এগিয়ে যাচ্ছে বঙ্গবন্ধুর কন্যার হাত ধরে। এই এগিয়ে যাওয়াকে অব্যাহত রাখতে হবে। দেশকে এগিয়ে নেওয়ার জন্য বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাতকে আরো শক্তিশালী করতে হবে ।এজন্য সকলকে এক সাথে হয়ে কাজ করে যেতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোশফিকুর রহমান,গয়েশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোতাহার হোসেন মুতাই, উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক হীরক হোসেন, পৌর আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রকি,
গয়েশপুর  ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নাসিম উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সহ-সভাপতি আব্দুল হাই, কৃষি বিষয়ক সম্পাদক হারুন,জেলা ছাত্রলীগের সাবেক নেতা জিন্না মন্ডল,
৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লতিফ, সাধারণ সম্পাদক শামীম, আওয়ামী লীগ নেতা হাজী জলিল, রাজেম মেম্বর ,রেজাউল করিম মেম্বার, আওয়ামীলীগ নেতা ইন্তাজ, ইকবাল ,স্বপনসহ আরো অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর