শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাণীনগরে ঝুঁকিপূর্ণ কালভার্ট, দুর্ঘটনার শঙ্কায় কয়েক গ্রামের মানুষ চাটমোহরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জেলা পরিষদ প্রশাসক হাবিব কে উষ্ণ সংবর্ধনা চার প্রজন্মের অপেক্ষা, একটি চলাচলযোগ্য রাস্তার আশায় দিন কাটছে আরজী বিষ্ণুপুরবাসীর আটোয়ারীতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়ে জটিলতা ! ৩১ শিক্ষক-কর্মচারীর পাঁচ মাস ধরে বেতন বন্ধ গুরুদাসপুরে বিচারবিহীন হত্যার সংস্কৃতি প্রবাহমান -ব্যারিষ্টার রঞ্জু নদীর পাড়ের মাটি কেটে নদী ভরাট, ব্রিজ নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ গাড়ির ভেতরে মাদকের চালান, অভয়নগরে পুলিশের হাতে আটক চালক

কেশবপুরে গাঁজাসহ মহিলা গ্রেফতার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০, ৯:২৫ অপরাহ্ন

মোঃ কামাল হোসেন যশোর থেকে:

যশোরের কেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ এক মহিলা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। তার নামে কেশবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। থানা সূত্রে জানা গেছে,বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নির্দেশে উপ-পরিদর্শক সুপ্রভাত মন্ডল,অরুপ কুমার বসু, সহকারী উপ-পরিদর্শক আব্দুস সালাম সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে উপজেলার মজিদপুর গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ইদ্রিস আলীর স্ত্রী হালিমা বেগমক(৪৮) কে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।

 

এসময় তার কাছে থাকা একটি ব্যাগ থেকে ১কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসীম উদ্দীন বলেন, গ্রেফতারকৃত হালিমা বেগমের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বৃহস্পতিবার তাকে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর