সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

উল্লাপাড়ায় ৪ মাদক বিক্রিতা আটক

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শুক্রবার সকালে মাদক বিক্রি ও সেবনরত অবস্থায় ৪ জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।
এদেরকে উল্লাপাড়া পৌরসভার শ্যামলীপাড়া আকবর আলী কলেজ গেট থেকে একজনকে ও চরঘাটিনা মহল্লা থেকে ৩ জনকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করে ভ্রাম্যমাণ আদালত।

এরা হলেন – উল্লাপাড়া পৌরসভার এনায়েতপুর আদর্শ গ্রাম মহল্লার বাসিন্দা জয়নাল আবেদীনের ছেলে জাহিদ হাসান (২২), চরঘাটিনা মহল্লার মো. আব্দুল লতিফের ছেলে শাহীন রেজা (৩১), একই গ্রামের ছাইদার সরকারের ছেলে হাসেম সরকার (৩৫) ও রফিকুল ইসলামের ছেলে সুজন (২৩)।

আটককৃতদের কাছ থেকে ১২ গ্রাম গাঁজা ও ইয়াবা উদ্ধার করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উল্লাপাড়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের প্রধান কর্মকর্তা মো. শফিকুল ইসলাম শফিসহ আইনশৃক্সখলা বাহিনীর সদস্যগণ। প্রত্যক মাদককারীদের নগদ ২’শত টাকা জরিমানা ও দুই মাসের সাজা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর