বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

আটঘরিয়ার ধলেশ্বরে হাফিজিয়া মাদ্রাসা খোলার লক্ষ্যে মতবিনিময় সভা

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২, ৯:৩৭ অপরাহ্ন

হাফিজিয়া মাদ্রাসা ও নূরানী কিন্টার গার্ডেন প্রতিষ্ঠার লক্ষে পাবনার আটঘরিয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে আটঘরিয়া পৌরসভার ধলেশ্বর ইসলামীয়া দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ শহিদুল ইসলাম রতন।
এতে সভাপতিত্ব করেন আলহাজ মোঃ বাকী বিল্লাহ। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আলহাজ মোঃ শফি উদ্দীন, মোঃ আব্দূল মান্নান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ আলী সিদ্দিকী, আলহাজ মোঃ গোলজার হুসাইন, আলহাজ মোঃ সিদ্দিকুর রহমান চাঁদ, মোঃ হেলাল উদ্দিন খান, মোঃ আক্তারুজ্জামান মিলনসহ এলাকার সুধীবৃন্দ।
সভায় শতবর্ষী ধলেশ্বর ইসলামীয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন হাফিজিয়া মাদ্রাসা ও নূরানী কিন্টার গার্ডেন প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত গৃহীত হয়।
অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন ধলেশ্বর দাখিল মাদ্রাসার সুপার মোঃ আব্দুস সামাদ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর