মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

রায়গঞ্জে অধ্যক্ষ গোলাম মোস্তফার বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

সলঙ্গা প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা সদর ধানগড়া মহিলা কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা সরকারের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকাল ১১টায় কলেজ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কলেজ পরিচালনা কমিটির সভাপতি ফেরদৌস আলম সরকার। শিক্ষক ফরিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন, রায়গঞ্জ পৌরসভার মেয়র  আবদুল্লাহ আল পাঠান, কলেজের দাতা সদস্য আবু ইউছফ জাকারিয়া, বিদায়ী অধ্যক্ষ গোলাম মোস্তফা সরকার, ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাজেদুল আলম, শিক্ষক-কর্মচারীদের মধ্যে আবুল কালাম আজাদ, তাপস কুমার পাল, হাফিজা খাতুন, আবদুল মোমিন আকন্দ, রেজাউল করিম, রুমানা পারভীন, বেল্লাল হোসেন, ছাত্রীদের মধ্যে তিথি সাহা, মোমেনা খাতুন, সাদিয়া আলম রূপন্তী, অভিভাবকদের মধ্যে শাহ আলম সরকার প্রমুখ।
অনুষ্ঠানে ছাত্রীদের মধ্যে মাইশা বিনতে আলম গান ও হৃদিতা দাস কবিতা পরিবেশন করে। শেষে বিদায়ী অধ্যক্ষের সুস্বাস্থ্য ও প্রতিষ্ঠানের সার্বিক মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন, শিক্ষক আরমান আলী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর