রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
চাটমোহর বাস স্ট্যান্ডে নাম-পরিচয়হীন মহিলার পরিবারের খোঁজ চলছে চাটমোহরে কবরস্থান কমিটির নাম ভাঙ্গিয়ে টাকা আত্মসাতের অভিযোগ “সরকারি কোয়ার্টারে ডাকাতি” গুরুদাসপুুরে একাধিক ডাকাতির ঘটনায় আইনশৃঙ্খলার অবনতি গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল অনুষ্ঠিত হান্ডিয়ালে মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজা ও ২০০ লিটার চোলাই মদ তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ১ নাগরপুরে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে সাধারন সম্পাদক পদে মনোনয়ন সংগ্রহ করেছেন মো. শওকত আলী ব্র্যাক ডেইরির উদ্যোগে “আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ” শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবী কে কারাদণ্ড

আজ মাঠে নামছে ব্রাজিল ক্রোয়েশিয়া

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২, ১১:২০ পূর্বাহ্ন

আগের ম্যাচে দক্ষিণ কোরিয়াকে উড়িয়ে দেওয়া ব্রাজিল আজ মাঠে নামবে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে। এ ম্যাচের আগে ব্রাজিলিয়ান কোচ তিতে বলছেন, ক্রোয়েশিয়ার রক্ষণ এবং ম্যাচ টাইব্রেকারে টেনে নিয়ে যাওয়ার প্রবণতা তাকে ভাবাচ্ছে।

তিতের কথায়, ওদের টেকনিক্যাল জ্ঞান অনেক ভালো। ব্যক্তিগত নৈপুণ্য রয়েছে। ধৈর্য রাখতে পারে এবং উচ্চ পর্যায়ে খেলার জন্য যেটা দরকার সেটা রয়েছে। তবে আমরা আগের ম্যাচে যে ভাবে খেলেছি, সেটাই বজায় রাখতে চাই। যারা ভালো খেলবে তারাই জিতবে।

ডিফেন্ডার আলেক্স সান্দ্রো এখনও ফিট নন। বৃহস্পতিবার তিনি অনুশীলন করেছেন। তবে ম্যাচে খেলতে পারবেন কি না তার নিশ্চয়তা নেই। সে ক্ষেত্রে দক্ষিণ কোরিয়া ম্যাচে যে দল নেমেছিল, সেই দলই নামতে পারে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে। অর্থাৎ প্রথম একাদশে থাকবেন অ্যালিসন, মিলিটাও, থিয়াগো সিলভা, মার্কুইনোস, দানিলো, কাসেমিরো, লুকাস পাকুয়েতা, রাফিনহা, রিচার্লিসন, নেইমার এবং ভিনিসিয়াস। সান্দ্রো খেললে দানিলোকে বসতে হবে।

সান্দ্রোর বিষয়ে তিতে বলেছেন, ও দুপুরে অনুশীলন করবে। তবে না খেলার সম্ভাবনাই বেশি। ওর চোট একটু আলাদা। ফেরার আপ্রাণ চেষ্টা করছে। এখনও কিছু কাজ বাকি। ডাক্তাররা অনুমতি দিলে তবেই ও খেলতে পারবে। আমরা সব সময় ফুটবলারদের আত্মবিশ্বাস জোগাই যাতে ওরা ভালো খেলতে পারে। চাপের মুখেও তাই ভালো খেলার সাহস পায় ওরা। ঝুঁকি নিতেও পিছপা হয় না। এই ধরনের ফুটবলেই আমি বিশ্বাস করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর