মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

উল্লাপাড়ায় কৃষি জমির জলাবদ্ধতা নিরসন চেয়ে কৃষকদের মানববন্ধন

চলনবিলের আলো নিজস্ব প্রতিবেদক:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রামকৃঞ্চপুর ইউনিয়নের কচিয়ার বিলে প্রায় ১ হাজার বিঘা কৃষি জমিতে জলাবদ্ধতা নিরসন চেয়ে মানব বন্ধব করেছে ৬টি গ্রামের কৃষক।

মঙ্গলবার দুপুরে রামকৃঞ্চপুর ইউনিয়নের কচিয়ার বিলের সামনে এ মানববন্ধন করে তারা।

মানববন্ধনে ইউনিয়নের পুকুরপাড়,উনুখাঁ, জালশুকা, পাঠানপাড়া, কুমারগাইলজানি ও দবিরগঞ্জ গ্রামের কয়েক শতাধিক কৃষক অংশ নেয়।

মানববন্ধনে অংশ নেয়া পুকুরপাড় গ্রামের কৃষক আব্দুস ছামাদ জানান,কচিয়ার বিলে আমার প্রায় ১০ বিঘা জমি রয়েছে। উজানে পুকুর কাটায় ৪/৫ বছর ধরে জমিতে গলাপানি। কচুরি পানায় পরিপূর্ণ। চাষাবাদ করতে না পেরে খুব খারাপ অবস্থায় আছি। এসব জমিতে না পারছি চাষাবাদ করতে। না পারছি মাছ চাষ করতে।

একই গ্রামের কৃষক আব্দুর রহমান বলেন,আমার পৌনে দুই বিঘা জমিতে জলাবদ্ধতা। জমি থাকতেও ফসল হচ্ছে না। জমির চারিদিকে পুকুর খনন করায় এখানে আর কোন ভাবেই চাষাবাদ করা সম্ভব নয়। এমন অবস্থায় জমি বিক্রি,বাৎসরিক লিজ কিছুই দিতে পারছি না। দীর্ঘদিনেও এ জলাবদ্ধতা নিরসনে কেউ পদক্ষেপ নেয়নি। জালশুকা গ্রামের কৃষক আকতার হোসেন অভিযোগ করেন,আমার ১০ বিঘা জমি বছরের পর বছর জলাবদ্ধতায় অনাবাদি। আমাদের এলাকার শত শত বিঘা জমিতে এই রবি মৌসুমেও গলাপানি। এটা বের করার কোন উদ্যােগ নেই। এসব অনাবাদি জমিতে চাষাবাদও করতে পারছি না। মাছ চাষাবাদও করতে পারছি না। জমিতে পার দিতে গেলেই প্রশাসন বাধা দিচ্ছে। কিন্তু তারা জলাবদ্ধতা নিরসন করছে না। আমরা এখন কোন দিকে যাবো। কৃষকরা দাবী করেন হয় জলাবদ্ধতা নিরসনের উদ্যােগ নেয়া হোক। না হয় তাদের জমিতে পুকুর খননের সুযোগ দেয়া হোক।

মানববন্ধনে অংশ নেয়া কৃষকরা দ্রুত এ সমস্য সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর