মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

আগৈলঝাড়ায় প্রতিবন্ধির শ্লীলতাহানীর অভিযোগে মামলা দায়ের

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

রুবিনা আজাদ, আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি:বরিশালের আগৈলঝাড়ায় প্রত্যন্ত এক এলাকায় প্রতিবন্ধি এক যুবতীকে শ্লীলতাহানীর অভিযোগে থানায় মামলা দায়ের।এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের ভালুকশী গ্রামের হতদরিদ্র পরিবারের প্রতিবন্ধি (৩০)কে রবিবার রাতে ঘরে একা পেয়ে ডুমুরিয়া গ্রামের জয়নাল ফকিরের ছেলে চার সন্তানের জনক জলিল ফকির প্রতিবন্ধিকে ধর্ষণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে শ্লীলতাহানী ঘটায়। অভিযুক্ত জলিলের বাড়ি ডুমুরিয়া হলেও সে ভালুকশী গ্রামে শ্বশুর শাহজাহান খানের বাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করে আসছে। সোমবার সারাদিন স্থানীয় ৫নং ওয়ার্ড ইউপি সদস্য অলি ফকির ও স্থানীয় প্রভাবশালী ইদ্রিস কাজীর নেতৃত্বে ঘটনা ধামাপাচা দিতে শালিশ মিমাংসার চেষ্টা করা হয়।

ঢাকায় অবস্থান করা রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার ফোনে জানান, তিনি ঘটনা জানতে পেরে রবিবার রাতেই বিষয়টি থানাকে অবহিত করেন। এক পর্যায়ে তিনি চৌকিদার দিয়ে ভুক্তভোগী প্রতিবন্ধি মেয়েকে থানায় পাঠানোর ব্যবস্থা নেন।
শ্লীলতাহানীর শিকার প্রতিবন্ধিকে সোমবার রাতে পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। থানায় নেয়ার পরেও মঙ্গলবার উল্লেখিত মেম্বর অলি ফকির ও ইদ্রিস কাজী থানায় মামলা না নিয়ে স্থানীয়ভাবে শালিষ মিমাংসার জন্য থানায় দদ্বির করে ব্যর্থ হয়।

অবশেষে প্রতিবন্ধির মা বাদী হয়ে মঙ্গলবার দুপুরে জলিল ফকিরের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন, নং-৪ (১৪.৭.২০)। ওসি তদন্ত মাজহারুল ইসলাম জানান, আসামী গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর