রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

দাখিল পরীক্ষার ফলাফলে সলঙ্গা ফাজিল মাদ্রাসার ঈর্ষনীয় সাফল্য

কে,এম আল আমিন, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২, ৯:৩৩ অপরাহ্ন

চলতি বছর মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় সলঙ্গা ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় ঈর্ষনীয় সাফল্য অর্জন করেছে। শতভাগ পাসসহ সর্বাধিক ১৩ জন জিপিএ-৫ পেয়েছে দাখিল পরীক্ষার্থীরা।

মাদ্রাসার পক্ষ হতে জিপিএ-৫  প্রাপ্তদের সংবর্ধনা দেয়া হয়েছে। এ সময় আনন্দে ভরে ওঠে মাদ্রাসা প্রাঙ্গণ। অভিভাবকসহ উত্তীর্ণরা ধন্যবাদ জানায় প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও সকল শিক্ষকদের। উত্তীর্ণ সকল শিক্ষার্থীরা জানায়,আমাদের এই   সফলতার জন্য প্রতিষ্ঠানের অভিজ্ঞ শিক্ষকমন্ডলীদের ভুমিকাই মুখ্য। সফলতার ধারা অব্যাহত রাখতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক,কমিটিসহ সবার সহযোগীতা কামনা করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাও: আ: মজিদ। মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি রিয়াদুল ইসলাম ফরিদ এবারের দাখিল পরীক্ষার ফলাফলে সন্তোষ প্রকাশ করে জানান,নিবেদিত প্রাণ,একনিষ্ঠ অধ্যক্ষ মাও: আ: মজিদসহ সকল শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্টার কারনেই এমন ফলাফল সম্ভব হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর