মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

বঙ্গমাতা সাংস্কৃতিক জোট কাজীপুর উপজেলা শাখার কমিটি গঠন : জলিল সভাপতি, হায়দার সম্পাদক

কে,এম আল আমিন, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

সাহিত্য শিল্প সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বঙ্গমাতা সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে।

আজ বৃহ:বার (২৪ নভেম্বর) বিকেল ৩ টায় কাজিপুর উপজেলার অক্সফোর্ড ক্যাডেট বিদ্যালয় মাঠে মতবিনিময় ও কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন, বঙ্গমাতা সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি গীতিকার ও সুরকার আলহাজ্ব শেখ শাহ আলম। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক স্বপন চন্দ্র দাস।

কাজিপুর উপজেলা কমিটির আহবায়ক আব্দুল জলিলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা শাখার সহ-সভাপতি উত্তম সূত্রধর, সাংগঠনিক সম্পাদক মেহেদী পারভেজ, মাইজবাড়ী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, শুভগাছা ইউনিয়নের খোরশেদ আলম খুশু, গান্ধাইল ইউনিয়নের শরিফুল ইসলাম সবুজ, কাজিপুর পৌরসভার আমিনুল ইসলাম লিটন, শারমিন জাহান রিমা প্রমূখ। এ সময় জেলা শাখার সাংস্কৃতিক সম্পাদক এস এম আরিফসহ উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা সঞ্চালনায় ছিলেন, যুগ্ন আহবায়ক হায়দার আলী।

মতবিনিময় সভা শেষে দ্বিতীয় পর্বে বঙ্গমাতা সাংস্কৃতিক জোট কাজিপুর উপজেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করেন, জেলার সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র দাস। সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে তিন বছর মেয়াদী আংশিক কমিটিতে সহকারী অধ্যাপক ও সাংবাদিক আবদুল জলিলকে সভাপতি এবং নাট্য ব্যক্তিত্ব হায়দার আলীকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি খোরশেদ আলম খুশু, আমিনুল ইসলাম লিটন, সাংগঠনিক সম্পাদক সাবেক সেনা সদস্য শরিফুল ইসলাম সবুজ ও মহিলা সম্পাদিকা শারমিন জাহান রিমা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর