রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

উল্লাপাড়ায় আওয়ামীলীগের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

কে,এম আল আমিন, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২, ৮:৩৯ অপরাহ্ন

সারাদেশে বিএনপির সন্ত্রাস, নৈরাজ্য ও মিথ্যাচারের প্রতিবাদে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনগুলো উল্লাপাড়া পৌর শহরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে।

আজ (২২ নভেম্বর) মঙ্গলবার বেলা ১১ টার দিকে উপজেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুণরায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এসে শেষ হয় । পরে দলীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফয়সাল কাদের রুমি’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, সাংগঠনিক সম্পাদক মীর আরিফুল ইসলাম উজ্জল, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মহিলা ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা, উপজলা যুবলীগের যুগ্ম আহবায়ক এস এম শাহ আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি সরোয়ার হোসেন সবুজ, সাধারণ সম্পাদক আল মাহমুদ সরকার প্রমুখ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর