রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

তাড়াশ উপজেলায় শস্য চাষের ধুম

মোঃ মুন্না হুসাইন, ভ্রাম্যমান প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২, ৮:৩৯ অপরাহ্ন

সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলায় সরিষা চাষের ধুম পড়েছে,তাড়াশের চলন বিলে পানি নামার সাথে সাথে কৃষকরা ব্যস্ত হয়ে পড়েছে সরিষা চাষের জন্য। তাড়াশ উপজেলায় নওগাঁ ইউনিয়ন মহেশরৌহালি বিলে এই দৃশ্য দেখা গেছে। কেউ জমিতে কচু সাপ করছে কেউ জমিতে আল কাটছে,আবার কেউ পাওয়ার টিলার দিয়ে কৃষি জমি চাষ করছে সরিষা চাষের উপযোগী করার জন্য,আবার কেউ আবার পাওয়ার টিলার খোঁজার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়েছে জমিতে চাষ করার জন্য তা না হলে সরিষার জমি পিছিয়ে যাবে। তাড়াশের চলনবিলের কৃষক যেন এক  মানসিক অস্থিরতা মধ্যে কাজ করে যাচ্ছে।
সরজমিনে গিয়ে কৃষক মোঃ তোফায়েল ইসলামকে জিজ্ঞাসা করলে তিনি জানায় এবারকার বৎসরে আমাদের খুব অবস্থা খারাপ, কারণ এবার চলন বিলের পানি পর্যায়ক্রমে তিনবার এসেছে আবার তিনবার চলে গেছে আমরা পর্যায়ক্রমে তিনবার করে কামলা দিয়ে জমি পরিষ্কার করেছে এতে আমাদের প্রতি জমিতে খরচ হয়েছে প্রায় চার থেকে পাঁচ হাজার টাকা,আবারো আমরা শেষবারের মতো পরিষ্কার করেছি এবং পাওয়ার টিলার দিয়ে চাষ করেছি এবার আমাদের সর্বশেষ আশা, আবারো যদি চলন বিলে পানি দেখা দেয় তাহলে আমাদের জমি বিক্রি করে বউ ছেলেমেয়েকে খাওয়াতে হবে। তোফায়েল ইসলাম আরো বলেন তবে মনে হচ্ছে চলন বিলে আর পানি দেখা দিবে না, না দিলেই ভালো তাহলে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে নিবে।
এ বিষয়ে তাড়াশ উপজেলার কৃষি অফিসার লুৎফুন নাহার বলেন এবার আমাদের সরিষা চাষের লক্ষ্যমাত্রা প্রায় ৩০০ থেকে ৪০০ হেক্টর জমিতে,তিনি আরো বলেন এবার আমাদের তাড়াশ উপজেলার চলনবিলের পানি যেভাবে উঠানামা করেছে তাতে কৃষকরা দুর্ভোগের মুখে পড়ার আশা ছিল তবে আমার মনে হয় কৃষকরা এবার দুর্ভোগের মুখে পড়বে না কারণ তৃতীয় বার পানি খুব দ্রুত গতিতে চলে গেছে এতে কৃষকরা ভালোভাবে সরিষা চাষ করতে পারবে বলে তিনি আশা ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর